ডিএসসিসিতে কিবরিয়া ও আতাহার আলীর নেতৃত্বে অফিসার্স অ্যাসোসিয়েশনের সূচনা

Printed Edition
3rd-2
ডিএসসিসিতে কিবরিয়া ও আতাহার আলীর নেতৃত্বে অফিসার্স অ্যাসোসিয়েশনের সূচনা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের উপস্থিতিতে অফিসার্স অ্যাসোসিয়েশন গঠনের প্রয়োজনীয়তা, গঠনতন্ত্র প্রণয়ন, অ্যাসোসিয়েশনের স্থায়ী সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অ্যাসোসিয়েট সদস্য হিসেবে অন্তর্ভুক্তকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।

উপস্থিত বিভিন্ন দফতরের কর্মকর্তাদের কণ্ঠভোটে সভাপতি হিসেবে প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক পদে কর কর্মকর্তা আতাহার আলী খানের নেতৃত্বে অ্যাসোসিয়েশনের ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ও সাত সদস্যের উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ডিএসসিসির বিভিন্ন দফতরে কর্মরত কর্মকর্তাদের পেশাগত অধিকার, কল্যাণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অফিসার্স অ্যাসোসিয়েশন’ গঠন করা হয়েছে। কর্মকর্তারা বলেন, একটি শক্তিশালী ও সংগঠিত অ্যাসোসিয়েশন ডিএসসিসির সার্বিক কার্যক্রমকে আরো গতিশীল করবে এবং নগরবাসীর সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অ্যাসোসিয়েশনের নেতারা আশা প্রকাশ করেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মকর্তাদের মতামত ও প্রস্তাব আরো সুসংগঠিতভাবে উপস্থাপন করা সম্ভব হবে, যা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রমকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে সহায়তা করবে।

গঠিত কমিটি অবিলম্বে সভা আহ্বান করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে এবং সংগঠনের গঠনতন্ত্র, সদস্য ফরম ও আনুষঙ্গিক প্রয়োজনীয় রূপরেখা প্রণয়ন করবে। এই কমিটি আগামী ২ (দুই) বছরের মধ্যে সুষ্ঠু ভোটের মাধ্যমে দায়িত্বভার হস্তান্তর করবে।