আজ বৈশাখীতে যা যা থাকছে
Printed Edition
বিনোদন প্রতিবেদক
‘গ্যাড়াকলে ভুটান’
পয়লা বৈশাখে বৈশাখী টিভিতে রাত ১০টায় প্রচার হবে মোশাররফ করিমের নাটক ‘গ্যাড়াকলে ভুটান’। তিনি ছাড়াও এ নাটকে আরো অভিনয় করেছেন- রোবেনা রেজা জুঁই, সামান্তা পারভেজ, মারুফ মিঠু, মাসুদ হারুন, সাবিনা রনি, মৌসুমী প্রমুখ। রচনা : সুজিত বিশ্বাস, পরিচালনা : সোহেল রানা ইমন।
কাহিনী আবর্তিত হয়েছে মোশাররফ করিমের বিয়ে নিয়ে। তিনি প্রবাস থেকে বাংলাদেশে এসেছেন বিয়ে করতে। বিয়ে করে বউকে নিয়ে বিদেশে চলে যাবে। কিন্তু পাত্রী দেখতে গিয়ে বাধে বিপত্তি। কয়েকজন পাত্রী দেখে সিদ্ধান্ত নেন, এদর মধ্য থেকে তিনি একজনকে বিয়ে করবেন। বিয়ের সবকিছু ঠিকঠাক। এ কথা শুনে অন্য আরেক পাত্রী তাকে বিয়ে করার জন্য বউ সেজে সোজা এসে হাজির হয় মোশাররফ করিমের বাড়িতে। সে-ই মোশাররফ করিমকে বিয়ে করবে অন্য কেউ নয়। অন্যদিকে বধূ সেজে অপেক্ষা করছে একজন মোশাররফ কমি যাকে বিয়ে করবে সে। বরের দেরি দেখে সেও লোক পাঠিয়ে খোঁজ নিয়ে জানতে পারে তার বরকে বিয়ে করার জন্য অন্য একজন পাত্রী মোশাররফ করিমকে চাপ দিচ্ছে। এ কথা শুনে পাত্রী তার বাবাকে নিয়ে সোজা বরের বাড়িতে গিয়ে হাজির হয়। শুরু হয় নাটকে দারুণ নাটকীয়তা। নানা হাস্যরস আর মজার মজার ঘটনার মধ্য দিয়ে পরিণতির দিকে এগিয়ে চলে নাটকের কাহিনী।
সকালের গানে দেবলিনা সুর
পয়লা বৈশাখে ‘বৈশাখী সকালের গান’ অনুষ্ঠানে গান গাইবেন কণ্ঠশিল্পী দেবলিনা সুর। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ সকাল ৮টা ২০ মিনিটে। অনুষ্ঠানটির প্যানেল প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন মামুন আব্দুল্লাহ। দেবলিনা সুর বলেন গানগুলো গেয়ে নিজের কাছে ভালো লাগছে। দর্শকদেরও খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
আজ দু’টি সিনেমা
সকাল ১০ টায় প্রচার হবে: ‘ঈশা খাঁ’। অভিনয়ে- ডিএ তায়েব, অপু বিশ্বাস প্রমুখ।
দুপুর ২টা ২০ মিনিটে ‘অনেক সাধের ময়না’। অভিনয়ে- মাহিয়া মাহি, বাপ্পী চেধুরী, আনিসুর রহমান মিলন প্রমুখ।
নাটক ‘ভিলেজ সোসাইটি’
বৈশাখী টিভিতে শুরু হয়েছে ধারাবাহিক নাটক ‘ভিলেজ সোসাইটি’। প্রচারিত হচ্ছে সপ্তাহে তিন দিন মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে। প্রত্যয় হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হোসাইন ইমরান। পর্ব পরিচালকের দায়িত্বে রয়েছেন মাহফুজ খান।
ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’
বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। প্রচার হচ্ছে প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে । গত ঈদ উল ফিতর এবং ঈদুল আজহায় প্রচারিত সাত পর্বের বিশেষ ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’ নাটকের অভাবনীয় সাফল্যের পরই নির্মিত হয়েছে দীর্ঘ ধারাবাহিক হাবুর স্কলারশিপ।
নাটক দু’টি, দুই ঈদেই ইউটিউবে প্রথম হয় এবং দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করে। দর্শকদের চাহিদার কথা চিন্তা করে তাদের প্রতি সম্মান জানিয়ে দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় প্রযোজনা প্রতিষ্ঠান ‘মিড এন্টারপ্রাইজ’। আর এ নাটকের মাধ্যমেই জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত এই প্রথম কোনো দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে, আহসান আলমগীরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন।