শীর্ষে ম্যানসিটি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

নটিংহ্যাম ফরেস্টের মাঠে প্রায় ১০ মাস আগে তেতো অভিজ্ঞতা হয়েছিল ম্যানচেস্টার সিটির। গত মার্চে সিটি গ্রাউন্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ফরেস্টের কাছে ১-০ গোলে হেরেছিল পেপ গার্দিওলার দল। এবার সেই মাঠেই আগের হারের বদল নিল ম্যানসিটি। গতকাল তারা ২-১ গোলে হারিয়েছে স্বাগতিকদের। এতে ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে গার্দিওয়ালার দল।