হাদিসের কথা

প্রস্রাবে সতর্কতা ও চোগলখুরি না করা

Printed Edition
islami logo
প্রস্রাবে সতর্কতা ও চোগলখুরি না করা

ইবনে আব্বাস রা: থেকে বর্ণিত আছে- নবী সা: দু’টি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, ‘এদের উভয়কে শাস্তি দেয়া হচ্ছে, কিন্তু বড় কোনো অপরাধের জন্য শাস্তি দেয়া হচ্ছে না। এদের একজন প্রস্রাবের সময় আড়াল (পর্দা) করত না, আর অপরজন একের কথা অন্যের কাছে বলে বেড়াত (চোগলখুরি করত)।

-বুখারি ও মুসলিম; তিরমিজি-৭০, ইবনে মাজাহ-৩৪৭