বিএমইউর ৬৩ সদস্যের অফিসার্স অ্যাসোসিয়েশন গঠন
Printed Edition
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ৬৩ সদস্যবিশিষ্ট অফিসার্স অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হলেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো: ইয়াহিয়া খাঁন ও সাধারণ সম্পাদক সহকারী পরিচালক মাহমুদুল হাসান আমিন। গত মঙ্গলবার বিএমইউর প্রক্টর ডা: শেখ ফরহাদ এবং পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা: এরফানুল হক সিদ্দিকী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।
নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা: হাসনাত আহসান। সহ-সভাপতি মো: হুমায়ুন কবির, মোহাম্মদ আনিছ উর রহমান, মোহাম্মদ সাইফুল ইসলাম, মো: নাজমুল হোসেন (শামীম), মো: আনিছুজ্জামান, মোহাম্মদ শহিদ উল্লাহ, মইনুল হক মুন্না, মোহাম্মদ আজিজুর রহমান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেকুর রহমান, এম জি আজম তৌহিদ, এ কে এম সাইদুল ইসলাম (খোকন), মো: জহিরুল ইসলাম, নোমান আল মাহমুদ, মুহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া, মোছা: ফেরদৌসী আক্তার। কোষাধ্যক্ষ মোহাম্মদ বদরুল হুদা, সহ-কোষাধ্যক্ষ কে এম মাহবুবুল আলম। প্রচার সম্পাদক শামীম আহম্মদ। সহ-প্রচার সম্পাদক সৈয়দ ইসবাহুর রহমান দিপু, সহ-প্রচার সম্পাদক মো: শফিকুর রহমান সুমন, মুহাম্মদ ইলিয়াছ ফিরোজ। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান। সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন আকন্দ, হাছান আহমেদ ফারুকী, মো: শহিদুল ইসলাম। দফতর সম্পাদক মো: আশরাফ-উজ-জামান, সহ-দফতর সম্পাদক মো: এহসানুল হক। বিজ্ঞানবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, সহ-বিজ্ঞানবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো: বেলাল উদ্দিন। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক খন্দকার আবুল খায়ের, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো: আকমল হোসেন। ধর্ম বিষয়ক সম্পাদক মো: সাইফুল ইসলাম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফরীদ উল্লাহ খান। মহিলা বিষয়ক সম্পাদক রেফাত সুলতানা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: আকরাম হোসাইন। সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: শামীম, মো: সাইফুল আলম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: নাজমুল হোসেন, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: লোকমান হাকিম। আইন বিষয়ক সম্পাদক আবদুল্লাহ হাসান এবং সহ-আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন। বিজ্ঞপ্তি।