রান্নার এক্সপার্ট’এ দীপার অতিথি তানজিন মিথিলা
Printed Edition
বিনোদন প্রতিবেদক
নাগরিক টেলিভিশনের নিয়মিত রান্নার অনুষ্ঠান ‘রান্নার এক্সপার্ট’- উপস্থাপনা করে আাসছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। কামরুজ্জামান বাবুর সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই নিয়মিত অনুষ্ঠানটিতে এবারই প্রথম অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী তানজিন মিথিলা। দু’দিন আগেই তিনি এই আয়োজনের রেকর্ডিং-এ অংশ নেন। দীপা খন্দকারের নিমন্ত্রণে মিথিলা তার নিজের রান্নার অভিজ্ঞতা দীপার সাথে শেয়ার করেন। দীপা খন্দকার বলেন, ‘বেশ কয়েক বছর ধরেই আমি নাগরিক টিভির এই নিয়মিত অনুষ্ঠানটি উপস্থাপনা করে আসছি। আমার নিমন্ত্রণে নাগরিক টিভির এই আয়োজনে অনেক তারকা’সহ আরো অন্যান্য পেশার অনেকেই অংশগ্রহণ করেছেন। যেহেতু আমি নিজেই রান্না করতে ভীষণ ভালোবাসি, তাই এই অনুষ্ঠানটিও আমার কাছে অনেক ভালোলাগার। তারকাদের পছন্দের রেসিপিই এই অনুষ্ঠানে রান্না করা হয়। যাতে যারা অনুষ্ঠানটি নিয়মিত দেখেন তারাও যেন সেই রেসিপি ট্রাই করতে পারেন। মিথিলাও এই আয়োজনে দু’টি রেসিপি ট্রাই করেছে।’ তানজিন মিথিলা বলেন, ‘ছোটবেলায় আমার মা’ই আমাকে অনেক কিছু রান্না করতে শিখিয়েছেন। এখনতো অনেক কিছুই বেশ ভালো রান্না করতে পারি। সেই অভিজ্ঞতা থেকেই নাগরিক টিভির রান্নার এক্সপার্ট অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে দুটি রেসিপি ট্রাই করেছি। দুটো রেসিপিই বেশ ভালো হয়েছে। ধন্যবাদ নাগরিক টিভিকে আমাকে এমন আয়োজনে নিমন্ত্রণ করার জন্য। আর দীপা আপুতো আমার খুব প্রিয় একজন শিল্পী, প্রিয় একজন মানুষও। এর আগেও তার সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে, কথা হয়েছে। তিনি ভীষণ আন্তরিক সবসময়ই।’