ফ্রিজের বাজারে তুঙ্গে ওয়ালটনের চাহিদা

Printed Edition

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশজুড়ে ইলেকট্রনিক্স পণ্যের বাজারে উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে খাবার সংরক্ষণ ও অতিথি আপ্যায়নের প্রয়োজনে রেফ্রিজারেটর বা ফ্রিজ কেনার ধুম পড়েছে। এই মৌসুমে ক্রেতা পছন্দের শীর্ষে রয়েছে দেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়ালটন।

সংশ্লিষ্টদের মতে, বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি, নান্দনিক ডিজাইন এবং দ্রুত বিক্রয়োত্তর সেবার কারণে ওয়ালটন ফ্রিজে আস্থা রাখছেন গ্রাহকরা। বর্তমানে ওয়ালটনের স্মার্ট ও ইনভার্টার প্রযুক্তির এআই ডক্টর, আইওটি, এবং ৮-ইন-১ কনভার্টিবল মোড সমৃদ্ধ ফ্রিজগুলো আধুনিক লাইফস্টাইলে বিশেষ মাত্রা যোগ করেছে।

ওয়ালটনের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক জানান, সারা বছরের মোট ফ্রিজ বিক্রির প্রায় অর্ধেকই হয় দুই ঈদে। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে ওয়ালটন বর্তমানে ১৫ হাজার ৬৯০ টাকা থেকে দুই লাখ ৪০ হাজার টাকার মধ্যে ৩০০টিরও বেশি মডেলের ফ্রিজ বাজারজাত করছে।

বর্তমানে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩-এর আওতায় ফ্রিজ কিনে ক্রেতারা সাইড-বাই-সাইড রেফ্রিজারেটরসহ অসংখ্য পণ্য ফ্রি বা নিশ্চিত উপহার পাচ্ছেন। এ ছাড়া, ২৩ মার্চ পর্যন্ত ওয়ালটন প্লাজায় ‘সংযমে সাশ্রয়’ অফারে ১০% ছাড় এবং ২১ মার্চ পর্যন্ত অনলাইনে নির্দিষ্ট মডেলে ১৮% পর্যন্ত বিশেষ ছাড় মিলছে। উন্নত প্রযুক্তি ও সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে ওয়ালটন এখন কেবল একটি ব্র্যান্ড নয়, বরং বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পের সক্ষমতার প্রতিচ্ছবি। বিজ্ঞপ্তি।