ওটসে মেলে যেসব উপকার

Printed Edition

স্বাস্থ্য সচেতনতা থেকে আজকাল অনেকেই নিয়মিত ওটস খান। এটি অত্যন্ত পুষ্টিকর এবং গ্লুটেনমুক্ত শস্য। ওটসে শরীরের জন্য উপকারী বিটা-গ্লুকান ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ পদার্থ পাওয়া যায়। নিয়মিত খাদ্যতালিকায় ওটস রাখলে বেশ কিছু উপকার পাওয়া যায়।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ : নিয়মিত ওটস খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এটি ওজন কমাতেও সাহায্য করে। ওটস ইনসুলিনের সংবেদনশীলতা উন্নত করে। এর ফলে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে।

কোলেস্টেরল কমায় : হজমশক্তি ভালো রাখতে নিয়মিত ওটস খেতে পারেন। এটি খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে। শরীরে স্থিতিশীল শক্তি পাওয়া যায়। সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

অতিরিক্ত খাওয়া কমাতে সাহায্য করে : ওটস উচ্চ ফাইবারযুক্ত হওয়ায় এটি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূত হয়। এর ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।

কোষ্ঠকাঠিন্য দূর করতে ভূমিকা রাখে : যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত ওটস খেতে পারেন। ফাইবারসমৃদ্ধ ওটস অন্ত্রের স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে। সেই সাথে অন্ত্রের মাইক্রোবায়োটা উন্নত করে। সেই সাথে কোষ্ঠকাঠিন্য দূর করে। ইন্টারনেট।