নি ত্যো প ন্যা স

ঘটন-অঘটন সুন্দরবন

প্রিন্স আশরাফ

Printed Edition
nittodin-3
ঘটন-অঘটন সুন্দরবন

দুইশ’ আঠাশ.

আর ভটভটি?’

নাভিদের জিজ্ঞাসু দৃষ্টির দিকে তাকিয়ে বলল, ‘মনে হতিছে বাবলা ভাইর লোকেগির ভটভটি। বাবলা ভাইর এলাকায় অন্য কারো ভটভটি ঢুকতি পারবে না। এদির কোন কামেও কেউ আসতি চায় না।’

‘কেন?’

‘আসলি জান নিয়ি ফিরতি পারবেন নাই? বাবলা ভাইর লোকের হাতে ধরা পড়লি আর দেখতি হবে না। বাঘের পেটে চলি যাবে। বাবলা ভাইর পোষা বাঘ আছে।’ গফুর আলী একটু ইতস্তত করে বলল, ‘হ্যানে এট্টা দ্বীপ আছে। বাবলা ভাইর দ্বীপ। স্যানে ঘরটরও আছে। পোষা জীবজন্তু আছে। বাবলা ভাই লোকলস্কর নিয়ে স্যানে থাকে।’

‘আমরা এখন কোথায় যাচ্ছি? সেই দ্বীপে?’

গফুর আলী দু’দিকে মাথা নেড়ে না জানাল। ‘বাবলা ভাইর ওখানে গিলি আপনাগির আর জ্যান্ত ফিরতিবে না। স্যানে যায়ার কোনো দরকার নেই। আপনারা যে কামে আইছেন সেইডা স্যারি চলি যান। (চলবে)