কুষ্টিয়ার ৪ আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন
Printed Edition
কুষ্টিয়া প্রতিনিধি
আসন্ন নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসন থেকে চার জামায়াত প্রার্থী আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এর মধ্যে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে অধ্যক্ষ বেলাল উদ্দিন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে আলহাজ আবদুল গফুর, কুষ্টিয়া-৩ (সদর) আসনে মুফতি আমির হামজা, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে আবজাল হোসেন মনোনয়নপত্র উত্তোলন করেন।
গত বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের কাছ থেকে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন ও খায়রুল ইসলাম রবিন, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলাম, সেক্রেটারি ডা: রায়হান আলী, জেলা কর্মপরিষদ সদস্য হামিদুর রহমান বোরহান ও আলী মুজাহিদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি হাফেজ মোহাম্মদ আবু ইউসুফ, সাবেক সভাপতি সেলিম রেজাসহ জামায়াত ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।