খুলনা জেলা জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনা জেলা শাখা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের ইউনিয়ন এবং ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন গতকাল নগরীর সোনাডাঙ্গার আল ফারুক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সেক্রেটারি অধ্যাপিকা আইনুন নাহার আনজুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহিলা বিভাগের খুলনা অঞ্চল টিম সদস্য বেগম রেজাউন্নেছা, বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী সেক্রেটারি সামসুন নাহার। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা সহকারী সেক্রেটারি ফায়জুন নাহার পাঠান, আয়েশা সিদ্দিকা, নাজমুন নাহার, শাহনাজ সুলতানা, উম্মে আসমা, মাহমুদা ফারজানা, হালিমা বেগম, আকলিমা রহমান, তানিয়া রহমান, মাহফুজা খাতুন প্রমুখ। সম্মেলনে শুভেচ্ছা বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াত আমির মাওলানা এমরান হুসাইন ও নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম।

সম্মেলনে প্রধান অতিথি কয়রা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা বকুল, পাইকগাছা উপজেলায় শাহনাজ বেগম, ডুমুরিয়া উপজেলায় সালমা আজাদ, ফুলতলা উপজেলায় সামসুন নাহার কুমকুম, দিঘলিয়া উপজেলায় আনোয়ারা খাতুন, তেরখাদা উপজেলায় জামিলা খাতুন, রূপসা উপজেলায় মাহমুদা ফারজানা এবং বটিয়াঘাটা উপজেলায় আকলিমা খাতুন নিপার নাম ঘোষণা করেন।