কসাইটুলী জয়ী

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সিনিয়র ডিভিশন ফুটবল লিগে গতকাল জয় পেয়েছে কসাইটুলি সমাজ কল্যাণ পরিষদ। তারা ৩-১ গোলে হারিয়েছে সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদ মুগদাকে। বিজয়ী দলের তিতাস কুসুর, আমের বিন আমিন এবং ইয়াসিন শেখ গোল করেন। মুগদার পক্ষে ব্যবধান কমান ফরিদুল। ১-১ গোলে ড্র করেছে বাড্ডা জাগরণী সংসদ এবং স্বাধীনতা ক্রীড়া সঙ্ঘ। স্বাধীনতার মোস্তাকিম ও বাড্ডার শামীম গোল করেন। দুই লালকার্ডের ম্যাচে গোলশূন্যতে খেলা শেষ করেছে মহাখালী একাদশ ও নোফেল স্পোর্টিং ক্লাব। মহাখালীর সাব্বির আহমেদ অপূর্ব এবং নোফেলের শুভ ঘোষকে রেফারি লালকার্ড দেখান।