রেমিট্যান্স সংগ্রহে বিশেষ অবদানে ‘গোল্ড অ্যাওয়ার্ড ফর ব্রান্ডিং পদক’ পেল পূবালী ব্যাংক
Printed Edition
রেমিট্যান্স সংগ্রহে বিশেষ অবদান রাখার জন্য পূবালী ব্যাংককে ‘গোল্ড অ্যাওয়ার্ড ফর ব্রান্ডিং পদক’ প্রদান করেছে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)। রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি কর্তৃক আয়োজিত ‘ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপির কাছে থেকে ক্রেস্ট গ্রহণ করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: নুরুল হক এমপি। অনুষ্ঠানে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) ফজলে এলাহী আকবর ও আ্যওয়ার্ড কমিটির চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরী। বিজ্ঞপ্তি।