বিইউপিতে বর্ণিল আয়োজনে ‘বাংলা নববর্ষ ১৪৩৩’ উদযাপন

Printed Edition
artho-2
বিইউপিতে বর্ণিল আয়োজনে ‘বাংলা নববর্ষ ১৪৩৩’ উদযাপন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালসের (বিইউপি) ‘বিইউপি কালচারাল ফোরাম’ কর্তৃক বর্ণিল আয়োজনে ‘বাংলা নববর্ষ ১৪৩৩’ উদযাপন করা হয়। দিনটিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে পয়লা বৈশাখের অতি প্রত্যুষে মনপুরা মাঠ ও কনকোর্সে বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের মজাদার খাবার, প্রতিযোগিতা, খেলাধুলা, বৈশাখী মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। বিইউপির ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মো: মাহ্বুব-উল আলম প্রধান অতিথি হিসেবে বৈশাখী মেলার উদ্বোধন করেন। বিইউপির সর্বস্তরের কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী, পরিবারবর্গ এবং শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।