নি ত্যো প ন্যা স
ঘটন-অঘটন সুন্দরবন
Printed Edition
প্রিন্স আশরাফ
একশ’ একান্ন.
ইনতাজ আলী এদের সুলুক সন্ধান জানে। ইনতাজ আলীকে হাত করতে পারলে তাদের কাজ অর্ধেক এগিয়ে যাবে। তাছাড়া লোকটার কাছে বন্দুক আছে। দক্ষ শিকারী। বিপদে পড়লে সাহায্যও করতে পারবে।
নাভিদ কিছুটা ছলনার আশ্রয় নিলো। নিজেকে সরকারি পুলিশ বাহিনীর বেশ উঁচু পদের লোক হিসাবে প্রতিপন্ন করল। সিআইডির ছদ্মবেশে আছে। সে এই বাহিনীটাকে ধরার চেষ্টা করছে। ওদের সুলুক সন্ধান করতেই বেরিয়েছে। নাভিদ অশিক্ষিত ইনতাজ আলীর সামনে পকেট থেকে তার গোয়েন্দা কার্ড বের করল। এটা নকল কার্ড। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ছিল ছাপ্পর দেয়া আছে।
ইনতাজ আলী কাতর কণ্ঠে বলল, ‘স্যার, আপনারে না চিনি আমি আপনারে সত্যি কথাই বলিছি স্যার। আমি ইগিরতে বেরুই আসতি চাতিছি বলি ওরা ক্ষেপি আছে। মেয়েডারে তুলে নষ্ট করে দিতি চায়। আমারে ধইরেন না স্যার। তালি আমার মেয়েডারে আমি বাঁচাতি পারব না। বৌডাও মরি যাবেনে।’ (চলবে)