জাতিসঙ্ঘ সদর দফতর নিউ ইয়র্কেই থাকবে : ট্রাম্প
Printed Edition
দ্যা পলিটিকো
জাতিসঙ্ঘের সাথে সম্পর্কের টানাপড়েনের মধ্যেও নিউ ইয়র্ক থেকে সদর দফতর সরানোর ধারণাকে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থ সহায়তা কমানোসহ বিভিন্ন পদক্ষেপে জাতিসঙ্ঘের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হলেও ট্রাম্প বলেছেন, সদর দফতর নিউ ইয়র্কেই থাকা উচিত। তিনি মন্তব্য করেন, জাতিসঙ্ঘ ও যুক্তরাষ্ট্র কোথাও যাচ্ছে না, বরং এখানেই তাদের কাজের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, আর্থিক সঙ্কটের কারণে জাতিসঙ্ঘ তাদের কার্যক্রম কমিয়ে আনছে এবং সদর দফতর বন্ধ করার সম্ভাবনাও রয়েছে। ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট হয়েছে, তিনি জাতিসঙ্ঘকে যুক্তরাষ্ট্রে রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। প্রতিবেদনটির মন্তব্যের জেরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যখন আমি আর যুদ্ধ নিরসনের জন্য উপস্থিত থাকব না, তখন জাতিসঙ্ঘ তা করতে পারে। সংস্থাটির অসাধারণ সম্ভাবনা রয়েছে। ট্রাম্প জোর দিয়ে বলেন, জাতিসঙ্ঘের অনুদান পরিশোধ না করার বিষয়টি তিনি ‘খুব সহজেই’ সমাধান করতে পারবেন। যদি তারা ট্রাম্পের কাছে এসে বলে, আমি সবাইকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করব। ঠিক যেমন আমি ন্যাটোকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করেছিলাম। আমাকে শুধু এই দেশগুলোকে ফোন করতে হবে, তারা কয়েক মিনিটের মধ্যেই চেক পাঠাবে।