হাদির স্মরণে উত্তরা পূর্ব জামায়াতের আলোচনা সভা
Printed Edition
আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অগ্রনায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির স্মরণে গতকাল শুক্রবার বাদ আসর উত্তরার একটি হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উত্তরা পূর্ব থানার অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম সঞ্চালনা করেন ও উত্তরা পূর্ব থানা আমির ও মহানগরী উত্তরের মজলিসে শূরার সদস্য মাহফুজুর রহমান সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও ঢাকা-১৮ আসন নির্বাচন কমিটির সদস্যসচিব মাহবুবুল আলম মুকুল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সিটি করপোরেশন উত্তরের ১ নং জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজুর রহমান, উত্তরা পূর্ব থানা সেক্রেটারি আতিক হাসান রুবেলসহ থানা, ওয়ার্ড ও উপশাখার বিভিন্ন পর্যায়ের নেতা। বিজ্ঞপ্তি।