রাজধানীর গেণ্ডারিয়ায় ডেইলি শপিংয়ের নতুন শোরুম
Printed Edition
ভোক্তাদের হাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে রাজধানীর গেণ্ডারিয়ার নতুন শোরুম চালু করেছে জনপ্রিয় রিটেইল চেইনশপ ‘ডেইলি শপিং’। সম্প্রতি গেণ্ডারিয়ার সতীশ সরকার রোডে ‘ডেইলি শপিং’ এর ৯৬তম শোরুম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা গালিব ফাররুখ বখত।
উদ্বোধন উপলক্ষে শোরুমটিতে চার শতাধিক নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিশেষ ছাড় ও অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি। ডেইলি শপিংয়ের অনলাইন সাইট (ফধরষুংযড়ঢ়ঢ়রহমনফ.পড়স/) বা ফোন কলে পণ্য অর্ডার করলে এক ঘণ্টার মধ্যে হোম ডেলিভারির সুবিধা পাওয়া যাবে। ৫০০ টাকার বেশি পণ্য অর্ডারে রয়েছে ফ্রি হোম ডেলিভারি সুবিধা। পাশাপাশি নগদ মূল্যছাড়, মেম্বারশিপ সুবিধা এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধের সুযোগ।
এ বিষয়ে ডেইলি শপিংয়ের প্রধান পরিচালন কর্মকর্তা গালিব ফাররুখ বখত বলেন, ‘হাতের নাগালে সহজে সবকিছু- এই সেøাগানকে সামনে রেখে ডেইলি শপিং কাজ করছে। ভোক্তাদের চাহিদাকে সর্বোচ্চ প্রাধান্য দেয়ার ফলে দিন দিন ডেইলি শপিং একটি আস্থার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।’
এ সময় ডেইলি শপিংয়ের হেড অব অপারেশন মো: ফিরোজ আলম, হেড অব সাপ্লাই চেইন মাহবুবুর রশিদ, হেড অব মার্কেটিং মো: ওমর ফারুকসহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।