শ্রমিক নিহতের ঘটনায় বেনাপোল বন্দরে লোড-আনলোড বন্ধ

Printed Edition

বেনাপোল (যশোর) সংবাদদাতা

যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারী পণ্যের চাপায় শাহাজান নামে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় গতকাল বুধবার সকাল থেকে বেনাপোল বন্দরে পণ্য লোড-আনলোড বন্ধ রাখা হয়েছে। তবে আমদানি-রফতানিসহ যাত্রী পারাপার স্বাভাবিক আছে বলে জানা যায়।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, মঙ্গলবার রাত ৮টায় বেনাপোল বন্দরের টিটিআই ট্রাক টার্মিনালে ক্রেন দিয়ে পণ্য খালাসের সময় দুর্ঘটনায় গুরুতর আহত বন্দর শ্রমিক শাহাজানকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় হ্যান্ডলিং শ্রমিকরা বন্দরে লোড-আনলোড বন্ধ রেখেছে। দুপুরে বন্দরের চেয়ারম্যান বেনাপোল আসবেন এবং শ্রমিকদের সাথে বৈঠক করবেন। তারপর বন্দরে লোড-আনলোড কার্যক্রম চালু হবে।