ক্লেমন এইউবি আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
Printed Edition
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘ক্লেমন-এইউবি আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’।
গতকাল সকালে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) নিজস্ব ক্যাম্পাসের মাঠে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে পর্দা ওঠে এই প্রতিযোগিতার। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্লেমন স্পোর্টসের সিওও খালেদ মাসুদ পাইলট। তার প্রাণবন্ত উপস্থিতি খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইউবির প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা ভিসি এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোশারফ হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. সায়েদা আক্তার বেগম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মুহাম্মাদ জাফার সাদেক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম এ মোতালিব চৌধুরী, স্টুডেন্টস অ্যাফেয়ার্স পরিচালক ও ইংলিশ বিভাগের প্রভাষক মোহাম্মদ সোলেমান, এইউবি স্পোর্টস ক্লাবের মডারেটর ও সমাজকর্ম বিভাগের প্রভাষক আরিফ খান এবং ক্লেমন স্পোর্টসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা বিভাগের মোট ২৪টি কলেজের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টটি তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদীয়মান খেলোয়াড়দের জন্য এটি একটি অনন্য সুযোগ, যেখানে তারা নিজেদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তুলতে পারবে। টুর্নামেন্টের ফাইনাল ১৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিজ্ঞপ্তি।