শিবগঞ্জে সাংবাদিকদের সাথে কেরামত আলীর মতবিনিময়

Printed Edition
bangla-6
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেরামত আলী : নয়া দিগন্ত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার শিবগঞ্জ উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমির ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী ড. মাওলানা মো: কেরামত আলী।

অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. কেরামত আলী। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখতে পারেন। সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো: সাদিকুল ইসলাম। সভা পরিচালনা করেন সংগঠনের নেতা মো: দুরুল হোদা আনসারী।