সিকদারপাড়া এতিমখানা ও হেফজখানার প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ
Printed Edition
সোলিনফু এসোসিয়েশন, ফ্রান্স (ঝঙখরঘঋঙ অংংড়পরধঃরড়হ, ঋৎধহপব)-এর অর্থায়নে কক্সবাজার জেলার চকরিয়া পূর্ব বড় ভেওলা সিকদারপাড়া ছলিমুল উলুম এতিমখানা ও হেফজখানায় ছয় মাসব্যাপী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ ও ট্রেনিং পরিদর্শন অনুষ্ঠিত হয় ৮ মার্চ। এতে প্রধান অতিথি ছিলেন সোলিনফু এসোসিয়েশন, ফ্রান্স-এর সেক্রেটারি জেনারেল মি. থিয়েরি লিবাউট, বিশেষ অতিথি ছিলেন সোলিনফু এসোসিয়েশন, বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার সুলতানা আফরোজ। প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে এবং হাফেজ আমান উল্লাহ ফাউন্ডেশনের মহাসচিব ব্যাংকার মুহাম্মদ ওমর ফারুক সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী শিহাব উদ্দিন, এতিমখানার তত্ত্বাবধায়ক মাওলানা মুহাম্মদ মুছলেহ উদ্দিন কাদেরী, মাস্টার রিদুয়ানুল ইসলাম বিএসসি ও কম্পিউটার প্রশিক্ষক জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুঁথিগত শিক্ষা নয়, বরং কারিগরি ও আইটি প্রশিক্ষণই বর্তমান বিশ্বে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পারে। তিনি বলেন, এতিম নিবাসীরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে বেকারত্ব দূর করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথি প্রশিক্ষণার্থীদের কর্মক্ষেত্রে সততা ও দক্ষতার সাথে কাজ করার আহ্বান জানান। সভাপতি তার বক্তব্যে বিনামূল্যে ছয় মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের আয়োজন করায় সোলিনফু এসোসিয়েশন, ফ্রান্স (ঝঙখরঘঋঙ অংংড়পরধঃরড়হ, ঋৎধহপব) এর সেক্রেটারি জেনারেল মি. থিয়েরি লিবাউট ও বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার সুলতানা আফরোজার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি।