বিএমইউর প্রোভিসি হলেন অধ্যাপক নজরুল

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রেজিস্ট্রার ও রেডিওলজি বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম নতুন প্রোভিসি (একাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলমের স্থলাভিষিক্ত হলেন। গতকাল রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর এই নিয়োগাদেশ দিয়েছেন। এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি হয়। তিনি প্রোভিসি পদে বর্তমান কর্মরত পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তা ছাড়া বিধি অনুযায়ী সংশ্লিষ্ট পদের অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর অধ্যাপক মো: নজরুল ইসলাম এই বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদে নিয়োগ পান। অধ্যাপক মো: নজরুল ইসলাম একজন বিশিষ্ট রেডিওলজিস্ট। তিনি বরিশাল মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। রেডিওলজির উপর এরপর তিনি এফসিসিপিএস, এমডি, এমফিল ডিগ্রি অর্জন করেন। তিনি মূলত একজন নিউরো রেডিওলজিস্ট।