সুশিতি ও মেধাবী মানবসম্পদ গড়তে বিএনপি সরকারের বিকল্প নেই: ড.খন্দকার মারুফ
Printed Edition
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, দেশে সুশিক্ষিত ও মেধাবী মানবসম্পদ গড়ে তুলতে বিএনপি সরকারের নেতৃত্বের কোনো বিকল্প নেই। এসএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। শতভাগ নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রতিটি হলে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। বর্তমান সরকার মেধাবী মানবসম্পদ, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতে অঙ্গীকারবদ্ধ।
তিনি সোমবার কুমিল্লার মেঘনা উপজেলায় মানিকারচর এল এল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।
মানিকার চর এল এল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন মোহাম্মদ সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো: রমিজউদ্দিন লন্ডনি, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: আতাউর রহমান ভূঁইয়া, অ্যাডভোকেট হাবিবুর রহমান মিয়াজী, আবু ইউসুফ নয়ন প্রমুখ।
ড. খন্দকার মারুফ হোসেন এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, আশানুরূপ সাফল্যের জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, আগামী দিনে তোমরাই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে, জাতির প্রত্যাশা পূরণ করবেÑ বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে। বিজ্ঞপ্তি।