সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই প্রবাসী নিহত
Printed Edition
লক্ষ্মীপুর প্রতিনিধি
সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন হারুন ও রাসেল। তারা একই এলাকার বাসিন্দা এবং প্রতিবেশী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন হারুন ও রাসেল। রোববার রাতে রিয়াদের একটি সড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি উটের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন,
প্রবাসী দুই যুবকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক।