ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উদযাপন
Printed Edition
উৎসব মুখর পরিবেশে ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকালে জিলা স্কুল চত্বরে কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা। এ সময় ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক প্রীতিলতা সরকার, পুনর্মিলনী আয়োজক পরিষদের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান শামীম, সদস্যসচিব মো: ওয়াহিদ মিয়া কুটি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এরপর প্রাক্তন ও নবীন ছাত্ররা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শপথবাক্য পাঠ করেন। এরপরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। স্কুলের বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা হেঁটে, অনেকে মোটরসাইকেল ও ঘোড়ার গাড়ি সহকারে র্যালিতে অংশ নেন। ফরিদপুর প্রতিনিধি।