নওগাঁ-৬ এ জামায়াত প্রার্থী খবিরুলের মনোনয়ন দাখিল

Printed Edition

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা কর্মপরিষদ সদস্য মো: খবিরুল ইসলাম মনোনয়ন দাখিল করেছেন। গত সোমবার বিকেলে নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি মনোনয়ন জমা দেন।

এক প্রতিক্রিয়ায় খবিরুল ইসলাম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে আমি এলাকার শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখতে চাই। নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রচারণার শুরু থেকেই আপনারা ধৈর্য ও শৃঙ্খলার সাথে নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে আমাদের পরিকল্পনা তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারি মো: তোজাম্মেল হক, শাহিন আহমেদসহ সংগঠনের নেতাকর্মী।