লক্ষ্মীপুর-৪ আসনে ৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ

Printed Edition

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে গত বুধবার দুপুর পর্যন্ত মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রামগতি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি বেগম তানিয়া রব, বিএনপি কেন্দ্রীয় নেতা সাবেক দুইবারের সংসদ সদস্য আলহাজ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মরহুম শফিউল বারীর সহধর্মিণী বীথিকা এবনে হোসাইন।

কমলনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য মাও: খালেদ সাইফুল্লা এবং উপজেলা বিএনপির সভাপতি মাস্টার নূরুল হুদা চৌধুরী।