জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

পঞ্চম অধ্যায় : বাংলাদেশ : রাষ্ট্র ও সরকারব্যবস্থা

Printed Edition
sy-3
জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মুহাম্মদ মিজানুর রহমান

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর।

সুপ্রিয় জুনিয়র বৃত্তি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : বাংলাদেশের রাষ্ট্র ও সরকারব্যবস্থা’ থেকে আরো ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

২। রাষ্ট্রের অপরিহার্য মৌলিক উপাদান কতটি?

ক. ৭টি খ. ৬টি গ. ৫টি ঘ. ৪টি

৩। নিচের কোনটি রাষ্ট্রের উপাদান?

ক. রাষ্ট্রপতির কার্যালয় খ. সরকার

গ. সচিব ঘ. সচিবালয়

৪। রাষ্ট্র পরিচালিত হয় কিভাবে?

ক. মন্ত্রীদের ইচ্ছায়

খ. সংসদ সদস্যের ইচ্ছায়

গ. প্রধানমন্ত্রীর নির্দেশে

ঘ. সাংবিধানিক নীতিমালার ভিত্তিতে

৫। বাংলাদেশের সংবিধান কখন প্রণীত হয়?

ক. ১৯৭২ সালের জুন মাসে

খ. ১৯৭২ সালের মার্চ মাসে

গ. ১৯৭২ সালের নভেম্বর মাসে

ঘ. ১৯৭২ সালের এপ্রিল মাসে

৬। রাষ্ট্রের মূল চালিকাশক্তি কোনটি?

ক. জনগণ খ. সার্বভৌমত্ব

গ. সরকার ঘ. নির্দিষ্ট ভূখণ্ড

৭। রাষ্ট্র পরিচালনার সব কাজ কার মাধ্যমে সম্পাদিত হয়?

ক. সরকার খ. রাষ্ট্রপতি

গ. প্রধানমন্ত্রী ঘ. মন্ত্রী

উত্তর : ২। ঘ, ৩। খ, ৪। ঘ, ৫। গ, ৬। গ, ৭। ক।