এসবিএসি ব্যাংকের আমানত ১১ হাজার কোটি টাকা ছাড়াল
Printed Edition
এসবিএসি ব্যাংক পিএলসির আমানত এক বছরের ব্যবধানে ১৫ শতাংশ বৃদ্ধিতে ১১ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে উদযাপন করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: মোখলেসুর রহমান। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস এম মঈনুল কবীর, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: রবিউল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: আলতাফ হোসেন ভুঁইয়াসহ ব্যাংকের বিভিন্ন বিভাগীয় প্রধান এবং শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।