ইতিহাস গড়ার লড়াইয়ে জয়ী ব্যাড বানি, কেন্ড্রিক ও গাগা
Printed Edition
সাকিবুল হাসান
বিশ্বসঙ্গীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৮তম আসর বসেছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। ২০২৬ সালের এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সঞ্চালকের আসনে ছিলেন ট্রেভর নোয়া। এবারের আসরে প্রত্যাশা ও প্রাপ্তির মেলবন্ধনে ইতিহাস গড়েছেন ব্যাড বানি, কেন্ড্রিক লামার ও লেডি গাগার মতো তারকারা। গত বছরের ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া ভোট গ্রহণ প্রক্রিয়া শেষে লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের আসরের সবচাইতে কাক্সিক্ষত সম্মান ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জিতে ইতিহাস গড়েছেন পুয়ের্তো রিকোর র্যাপার ব্যাড বানি। তার ‘দেবি তিরার মাস ফতোস’ (উবনর ঞরৎধৎ গধং ঋড়ঃড়ং) অ্যালবামটি এই ক্যাটাগরিতে গ্র্যামির ইতিহাসে প্রথম স্প্যানিশ ভাষার অ্যালবাম হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এছাড়া তিনি সেরা ল্যাটিন আরবান অ্যালবাম বিভাগেও পুরস্কৃত হয়েছেন। অন্যদিকে, আমেরিকান র্যাপার কেন্ড্রিক লামার ‘জিএনএক্স’ (এঘঢ) এর জন্য সেরা র্যাপ অ্যালবামের পুরস্কার জেতার পাশাপাশি এসজেডএ (ঝতঅ)-এর সাথে তার গান ‘লুথার’-এর জন্য বর্ষসেরা রেকর্ডের ট্রফি নিজের করে নিয়েছেন। দুই দশকের ক্যারিয়ারে এবার সাফল্যের দেখা পেয়েছেন লেডি গাগাও; তার ‘মেহেম’ (গধুযবস) জিতে নিয়েছে সেরা পপ ভোকাল অ্যালবামের খেতাব। বিজয়ীদের তালিকায় আরো চমক দেখিয়েছেন বিলি আইলিশ; তার ‘ওয়াইল্ডফ্লাওয়ার’ গানটি জিতে নিয়েছে ‘বর্ষসেরা গান’-এর পুরস্কার। সেরা নতুন শিল্পী হিসেবে অভিষিক্ত হয়েছেন অলিভিয়া ডিন। পপ বিভাগে লোলা ইয়ং ‘মেসি’ গানের জন্য সেরা একক পারফরম্যান্স এবং আরিয়ানা গ্র্যান্ডে ও সিনথিয়া এরিভোর ‘ডিফাইং গ্র্যাভিটি’ সেরা পপ গ্রুপ পারফরম্যান্সের সম্মান পেয়েছে। এছাড়া লিওন থমাসের ‘মুট’ সেরা আর অ্যান্ড বি অ্যালবাম এবং টাইলার দ্য ক্রিয়েটরের ‘ক্রোমাকোপিয়া’ সেরা অ্যালবামের স্বীকৃতি পেয়েছে। ভিজ্যুয়াল মিডিয়ার ক্ষেত্রে অ্যানিমেটেড ছবি ‘কেপপ ডিমন হান্টার্স’-এর গান ‘গোল্ডেন’ সেরা গানের মর্যাদা লাভ করেছে। এবারের গ্র্যামিতে ভারতীয় সঙ্গীতের জোরালো উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনুষ্কা শঙ্কর, সিদ্ধান্ত ভাটিয়া, শক্তি ও চারু সুরি বিভিন্ন বিভাগে মনোনীত হয়ে বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। যদিও বড় কোনো বিভাগে ভারতের ঝুঁলিতে পুরস্কার আসেনি, তবে তাদের মনোনয়ন বিশ্বসঙ্গীতে ভারতের প্রভাবকে আবারো প্রমাণ করেছে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল লেডি গাগা, সাবরিনা কার্পেন্টার, ব্রুনো মার্স ও পোস্ট ম্যালোনদের জাদুকরী লাইভ পারফরম্যান্স। এছাড়া লরিন হিল ও চ্যাড স্মিথদের কণ্ঠে প্রয়াত সঙ্গীত কিংবদন্তিদের প্রতি জানানো শ্রদ্ধাঞ্জলি দর্শকদের আপ্লুত করেছে। সব মিলিয়ে গ্র্যামির ২০২৬-এর আসরটি ছিল নতুনদের জয়গান আর অভিজ্ঞদের শ্রেষ্ঠত্ব প্রমাণের এক অনন্য রাত।