পরীক্ষিত দল- বিএনপিকে জনগণ বিপুল ভোটে নির্বাচিত করবে : ড. মোশাররফ

Printed Edition
3rd-7
দাউদকান্দিতে ড. খন্দকার মোশাররফ হোসেনর নির্বাচনী পথসভা : নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিপুল ভোটে বিএনপিকে নির্বাচিত করবে। বিএনপি জনগণের কাছে একটি পরীক্ষিত দেশপ্রেমিক দল। মানুষ সেই দলের ওপরই ভরসা করে, যারা অতীতে পরীক্ষিত। বিএনপির দেশ পরিচালনার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। অতীতে ক্ষমতায় থাকাকালে দেশ ও জনগণের উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। দলটি যখনই ক্ষমতায় ছিলো, মানুষ সুখ-স্বাচ্ছন্দ্যে, নিরাপদে ছিল। তাই ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে। আমার দৃঢ় আশাবাদ, আগামী নির্বাচনে জনগণ বিপুল ভোটে বিএনপির প্রার্থীদের নির্বাচিত করবে।

তিনি রোববার দাউদকান্দি পৌর সদরের তুজারভাঙ্গায় গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন।

ড. মোশাররফ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বিএনপি এবং চেয়ারম্যান তারেক রহমানের কোনো বিকল্প নেই। তার বলিষ্ঠ নেতৃত্বেই দেশ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। সবাই মিলে দেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করতে তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

গণসংযোগ ও পথসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, বিএনপি সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দি পৌরসভা, দাউদকান্দি, তিতাস ও মেঘনা উপজেলায় যুগান্তকারী উন্নয়ন করেছেন। অথচ ১৬ বছরে এসব এলাকায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে ইনশাআল্লাহ ড. মোশাররফ সম্মানিত স্থানে থাকবেন এবং ব্যাপক উন্নয়নের মাধ্যমে এলাকার অসমাপ্ত কাজগুলো তিনি সম্পন্ন করবেন।

দাউদকান্দি পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সভাপতি হাজী মোস্তফা ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নূর মোহাম্মদ সেলিম সরকার, পিটার চৌধুরী, কাউছার আলম সরকার, আব্দুস সাত্তার, মামুন হোসেন ভূঁইয়া, ভিপি সাহাবুদ্দিন ভূঁইয়া, শরীফ চৌধুরী, সচিব রোমান খন্দকার, রাসেল মিয়া, মোল্লা সোহেল, মো: পাভেল প্রধান প্রমুখ। বিজ্ঞপ্তি।