প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষার প্রস্তুতি : বিজ্ঞান
চতুর্দশ অধ্যায় : জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ
Printed Edition
নূরুন নাহার লাকী
সহকারী শিক্ষক, বাহরাম খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।
সুপ্রিয় প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘চতুর্দশ অধ্যায় : জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ’ থেকে আরো ৩টি বিস্তৃত উত্তর প্রশ্ন এবং ২টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
বিস্তৃত উত্তর প্রশ্ন
প্রশ্ন : আমরা কেন বিজ্ঞান ও প্রযুক্তি শিখছি?
উত্তর : জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ছাড়া বিজ্ঞান শিক্ষা আমাদের আচরণ পরিবর্তন এবং বিজ্ঞানের জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা সমাধানে সাহায্য করে। শুধু তাই নয়, বিজ্ঞান ও প্রযুক্তি দক্ষ মানবসম্পদ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমরা বিজ্ঞান ও প্রযুক্তি শিখছি।
প্রশ্ন : বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের উপর কী প্রভাব পড়ছে?
উত্তর : বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের উপর বিভিন্ন ধরনের প্রভাব পড়ে থাকে। যেমন-
র. বাস্তুসংস্থানের পরিবর্তন হয়।
রর. জীবের আবাসস্থল ধ্বংস হয়।
ররর. বনভূমি উজাড় হয়।
রা. ভূমিক্ষয় ও ভূমিধস হয়।
প্রশ্ন : জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষ কেন সহজেই রোগাক্রান্ত হয়?
উত্তর : জনসংখ্যা বৃদ্ধির ফলে জনসংখ্যার ঘনত্ব বেশি হয়। অধিক জনসংখ্যার ঘনত্বের কারণে রোগজীবাণু একজন থেকে অন্যজনে দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘন জনবসতিতে পয়ঃনিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হয় না বিধায় বায়ু, পানি, মাটি অতিরিক্ত দূষিত হয়ে পড়ে। এই দূষণের কারণে মানুষ সহজেই বায়ুবাহিত, পানিবাহিত ও অন্যান্য রোগে আক্রান্ত হয়। যথাযথ শিক্ষা ও সচেতনতার অভাবে কোনো এলাকায় একবার রোগের সংক্রমণ হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং সহজেই অনেক মানুষ রোগাক্রান্ত হয়।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন : বাংলাদেশ একটি জনবহুল দেশ। ১৯৭০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ৪০ বছরে এ দেশের জনসংখ্যা কী পরিমাণ বেড়েছে?
উত্তর : ১৯৭০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ৪০ বছরে বাংলাদেশের জনসংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে।
প্রশ্ন : কলকারখানা ও যানবাহন থেকে নির্গত ক্ষতিকর গ্যাস বায়ু দূষিত করছে। এর ফলে কী কী সমস্যা সৃষ্টি হচ্ছে?
উত্তর : কলকারখানা ও যানবাহন থেকে নির্গত ক্ষতিকর গ্যাস বায়ুকে দূষিত করার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং এসিড বৃষ্টি হচ্ছে।