নাসিরনগর প্রেস ক্লাবের আছমত সভাপতি সবুজ সম্পাদক
Printed Edition
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর প্রেস ক্লাবের ২০২৬-২৭ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার সকালে প্রেস ক্লাবে কমিটি গঠন করা হয়।
দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মো: আছমত আলী সভাপতি এবং দৈনিক সংবাদের প্রতিনিধি মোজাম্মেল হক সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি পদে দৈনিক দিনকাল প্রতিনিধি আব্দুল কাদের সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার দেশ প্রতিনিধি আশিকুর রহমান চৌধুরী পনি, দফতর সম্পাদক পদে দৈনিক সরেজমিন বার্তার প্রতিনিধি ফয়সাল মোর্শেদ, কোষাধ্য পদে দৈনিক পেনব্রিজ প্রতিনিধি কুমার প্রদীপ। কার্যকরী সদস্য পদে ভোরের ডাক প্রতিনিধি সুজীত কুমার চক্রবর্তী, দৈনিক সরোদ প্রতিনিধি আদেশ চন্দ্র দেব।