চাঁদপুর-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
Printed Edition
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ডা: আব্দুল মবিনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। গত বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ২টার দিকে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমামের কাছ থেকে মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ পাটোয়ারী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বীরমুক্তিযোদ্ধা আব্দুল মবিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি। এ সময় উপজেলা নির্বাচন অফিসার চয়ন চন্দ্র সরকার, মতলব পৌরসভার আমির জসিম উদ্দিন প্রধান, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান প্রধান, যুব বিভাগের সেক্রেটারি ইদ্রিছ খানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।