শিশু-কিশোর মানসিক স্বাস্থ্য নিয়ে সেমিনার অনুষ্ঠিত
Printed Edition
শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য সুরা ও সেবার মান উন্নয়নে ‘ঈযরষফ ধহফ অফড়ষবংপবহঃ গবহঃধষ ঐবধষঃয (ঈঅগঐ) ঝবৎারপব অপঃরড়হ চষধহ উরংংবসরহধঃরড়হ ডড়ৎশংযড়ঢ়’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (ইগট) সাইকিয়াট্রি বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় দেশের ও বিদেশের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবী ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান আলোচ্য বিষয় ছিল শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, সেবার মানোন্নয়ন এবং জাতীয় পর্যায়ে কার্যকর কর্মপরিকল্পনা বাস্তবায়ন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী। তিনি বলেন, শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্যকে এখন আর উপো করার সুযোগ নেই। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সম হিসেবে গড়ে তুলতে হলে তাদের মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ জন্য পরিবার, শিাপ্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা খাতকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার বলেন, বর্তমানে শিশু-কিশোরদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যার হার উদ্বেগজনকভাবে বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং দ মানবসম্পদ গড়ে তোলাসহ স্কুল ও শিাপ্রতিষ্ঠানে সচেতনতা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে অধ্যাপক ডা: নাহিদ মাহজাবিন মরশেদসহ খ্যাতনামা বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।