২৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের ইফতার অনুষ্ঠিত
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল গতকাল রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে ব্যাচের দুই শতাধিক সদস্য অংশ নেন।
আ্যাসোয়িয়েশনের আহ্বায়ক নুরজাহান খানমের সভাপতিত্বে এবং সদস্যসচিব মোহাম্মদ সাইফুল হাসানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন- শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব আবদুল খালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: কামরুজ্জামান চৌধুরী, সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো: ফিরোজ সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: সাইদুর রহমান খান, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো: ওবায়দুর রহমান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরী পুলিশের মহাপরিদর্শক মো: আলী হোসেন ফকির, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম, বিসিআইসির চেয়ারম্যান ফজলুর রহমান প্রমুখ।