মাদুরোকে আগামীকাল নিউ ইয়র্কের আদালতে তোলা হবে

Printed Edition

এএফপি

ভেনিজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আগামী বৃহস্পতিবার নিউ ইয়র্কের আদালতে হাজির হবেন বলে জানা গেছে। ওই দিন মাদুরোর আইনজীবীরা তার বিরুদ্ধে আনা মাদক পাচারের অভিযোগ খারিজের জন্য জোরালোভাবে আবেদন করবেন বলে আশা করা হচ্ছে।

ম্যানহাটনের এই শুনানি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ওয়াশিংটন ধীরে ধীরে কারাকাসের সাথে সম্পর্ক উন্নয়নের দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে মাদুরো এবং তার স্ত্রীর আইনি খরচ কে বহন করবে, এই প্রশ্নটি শুনানিতে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

ভেনিজুয়েলা সরকার মাদুরোর আইনি খরচ বহন করতে চাইছে। তবে তেলসমৃদ্ধ দক্ষিণ আমেরিকার দেশটির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে মাদুরোর আইনজীবী ব্যারি পোলাককে অর্থ গ্রহণের জন্য যুক্তরাষ্ট্র সরকারের একটি লাইসেন্স নিতে হবে, যা এখনো দেয়া হয়নি।