টেস্টি ট্রিট ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

Printed Edition

দক্ষ মানবসম্পদ তৈরি ও গ্রাহকদের উন্নতমানের সেবা দেয়ার উদ্দেশ্যে জনপ্রিয় ফাস্টফুড ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’ ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের মধ্যে একটি সমঝোতাচুক্তি হয়েছে।

সম্প্রতি মহাখালীতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সম্মেলন কক্ষে এক বছর মেয়াদি একটি সমঝোতাস্মারক স্বাক্ষর করা হয়। টেস্টি ট্রিটের পক্ষে চিফ অপারেটিং অফিসার ইব্রাহিম খলিল ও ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষে প্রিন্সিপাল মোহাম্মদ মঈন উদ্দিন হায়াত নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে সমঝোতাস্মারকে সই করেন।

অনুষ্ঠানে টেস্টি ট্রিট-এর এইচআর ম্যানেজার ইকবাল হোসেন এবং ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের ট্রেনিং ম্যানেজার মোহাম্মদ সারওয়ার উদ্দিনসহ দু’পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।