মঞ্জুরুলের অসদাচরণের প্রমাণ মিলেছে
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ মহিলা দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের উত্থাপিত অভিযোগগুলো পরীক্ষা করার জন্য গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন এবং সুপারিশ গত মঙ্গলবার হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কমিটি জাহানারা আলমের করা চারটি সুনির্দিষ্ট অভিযোগ পরীক্ষা করে। এর মধ্যে দু’টি অভিযোগ উপলব্ধ প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়নি। বাকি দু’টি অভিযোগের ক্ষেত্রে, বাংলাদেশ মহিলা দলের তৎকালীন নির্বাচক এবং ব্যবস্থাপক মো: মঞ্জুরুল ইসলামের অনুপযুক্ত আচরণের প্রাথমিক প্রমাণ পেয়েছে, যার সাথে বিসিবির চুক্তিভিত্তিক মেয়াদ ৩০ জুন ২০২৫ তারিখে শেষ হয়েছিল।
কমিটি পেশাদার মানের সাথে অসঙ্গতিপূর্ণ আচরণ লক্ষ্য করেছে এবং পর্যবেক্ষণ করেছে। সুপ্রিম কোর্টের প্রযোজ্য নির্দেশিকা অনুসারে কিছু পদক্ষেপ অসদাচরণ এবং হয়রানির সংজ্ঞার মধ্যে পড়ে। স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে, হয়রানি এবং অসদাচরণের বিরুদ্ধে বিসিবি প্রযোজ্য আইন অনুসারে যথাযথ পদক্ষেপ এবং ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।
একই সাথে ২০০৯ সালের হাইকোর্ট বিভাগের রায় অনুসারে অভিযোগ কমিটি গঠনের মাধ্যমে বিসিবি তার প্রাতিষ্ঠানিক সুরক্ষাব্যবস্থা জোরদার করেছে। বিসিবি পরিচালক এবং মহিলা উইং কমিটির চেয়ারপারসন রুবাবা দৌলা এই কমিটির নেতৃত্বে রয়েছেন।