গ্রিনল্যান্ডে ফ্রান্স ও কানাডার কনসুলেট চালু
Printed Edition
সিএনএন
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার দাবি তুলে ডেনমার্কের সাথে সম্পর্কের টানাপড়েন সৃষ্টি করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স ও কানাডা। দুই দেশ গ্রিনল্যান্ডের রাজধানী নুউকে নতুন কনসুলেট উদ্বোধন করেছে। ডেনমার্ককে সাহস জোগাতে এবং বন্ধুত্বের বার্তা দিতে দ্রুত এ পদক্ষেপ নেয় তারা। ট্রাম্পের দাবির পর গ্রিনল্যান্ডকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে এ ঘটনা।
ফ্রান্স জানিয়েছে, এ অফিস খোলার উদ্দেশ্য হলো গ্রিনল্যান্ড ও ডেনমার্কের সাথে বন্ধুত্ব আরো শক্ত করা। অন্য দিকে কানাডা বলছে, তাদের সাথে গ্রিনল্যান্ডের পুরনো সম্পর্ক রয়েছে, যা এ অফিসের মাধ্যমে আরো গভীর হবে। উল্লেখ্য, গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে থাকা একটি বড় দ্বীপ। ট্রাম্প এটি দখল করার কথা বলায় ইউরোপীয় দেশগুলো ক্ষেপেছে। এমনকি পরিস্থিতি সামলাতে ইউরোপের দেশগুলো সেখানে বাড়তি সেনা পাঠানোরও চিন্তা করছে। যদিও ট্রাম্প পরে কিছুটা নরম হয়েছেন, তবে মিত্র দেশগুলো ডেনমার্কের পাশ থেকে সরছে না।