ব্যাংকক যাচ্ছে আরচারি দল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

থাইল্যান্ডের ব্যাংককে ২১ মার্চ থেকে ৫ এপ্রিল দুটি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন লাল সবুজের তীরন্দাজরা। পদক জয়ের লক্ষ্য নিয়ে আগামিকাল ব্যাংকক রওনা হচ্ছে ১৪ সদস্যের আরচারি দল। ২১-১৮ মার্চ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট স্টেজ-১ এবং ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল ওয়ার্ল্ড আরচারি প্যারা সিরিজ।