কুইন্স নার্সিং কলেজের ফি সংগ্রহ করবে মেঘনা ব্যাংক
Printed Edition
ডিজিটাল সেবাকে আরো গতিশীল করার লক্ষ্যে মেঘনা ব্যাংক পিএলসি এবং কুইন্স নার্সিং কলেজের মধ্যে সম্প্রতি একটি কৌশলগত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এখন থেকে কুইন্স নার্সিং কলেজের শিক্ষার্থীরা মেঘনা ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মেঘনা পে’র (গবমযহধচধু) মাধ্যমে যেকোনো স্থান থেকে দ্রুত, নিরাপদ ও সহজ উপায়ে তাদের সব রকম ফি পরিশোধ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং কুইন্স নার্সিং কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা: জাহাঙ্গীর আলম।
এই উদ্যোগ কুইন্স নার্সিং কলেজের ফি সংগ্রহ প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল ও আরো সহজতর করবে, পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করবে একটি নির্বিঘœ ও ঝামেলাহীন লেনদেনের অভিজ্ঞতা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: ছাদেকুর রহমান, চিফ ডিজিটাল অফিসার মুজতানিবুল আহমেদ, হেড অব রিটেইল সামিউল কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।