সিলেটের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান

‘ছিলটি লোক উৎসব-২০২৬’

Printed Edition

সিলেট ব্যুরো

হৃদয়ে ধারণ ও চর্চার মাধ্যমে বিশ্ব দরবারে সিলেটি ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার আহ্বান জানিয়ে বক্তারা বলেছেন, বর্তমানে সিলেটের আদি ভাষা ও সংস্কৃতি পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং আমরা মানবিক, ধর্মপরায়ণ ও অসাম্প্রদায়িক চেতনার সমাজ থেকে দূরে সরে যাচ্ছি। এ থেকে উত্তরণের জন্য সিলেটের আবহ কালের মরমি সুফিবাদ দর্শন দ্বারা লালিত, ভাষা ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে এবং তরুণ প্রজন্মের কাছে তা তুলে ধরতে হবে।

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) ছিলটি ঐতিহ্য চত্বর আলী আমজাদের ঘড়ি ও কীনব্রীজ চাঁদনীঘাট, সারদা হল প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সিলেটের আবহমানকালের শেকড়ের সংস্কৃতিকে উজ্জীবিত করতে এবং ছিলটি নাগরী ভাষায় সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাহাত্ম্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে ‘ছিলটি লোক উৎসব-২০২৬’ আয়োজন করা হয়। হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ এই উৎসবের আয়োজন করে।

হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা: জহিরুল ইসলাম অচিনপুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।

উদ্বোধকের বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম। স্বাগত বক্তব্য রাখেন হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: সোলেমান হোসেন চুন্নু।

বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ হিমাংশু বিশ্বাস, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট জেলা শিল্পকলা অ্যাকাডেমির কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, কলামিস্ট আফতাব চৌধুরী, সাবেক শিক্ষা কর্মকর্তা পুলিন রায় ও প্রবাসী শিল্পী শাহ আলম প্রমুখ।