একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. জিনবোধি ভিক্ষুকে সংবর্ধনা

Printed Edition
3rd-1
এইচপিএফের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. জিনবোধি ভিক্ষুকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা : নয়া দিগন্ত

প্রখ্যাত শিক্ষাবিদ ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব প্রফেসর ড. জিনবোধি ভিক্ষুর সমাজসেবামূলক ও শিক্ষামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে জমকালো সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন’ (এইচপিএফ)-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা প্রফেসর ড. জিনবোধি ভিক্ষুকে মানবিকতার এক জীবন্ত আলোকবর্তিকা হিসেবে অভিহিত করেন। তারা বলেন, “তিনি কেবল একজন শিক্ষক নন, বরং প্রজ্ঞা ও আধ্যাত্মিকতার সংমিশ্রণে সমাজকে ঋদ্ধ করেছেন। তার ত্যাগপ্রসূত জীবনাচরণ বর্তমান ভোগবাদী সমাজে তরুণ প্রজন্মের জন্য এক অনন্য আদর্শ।” সংগঠনের উপদেষ্টা ও দৈনিক সমকালের ডিজিএম লায়ন সুজিত কুমার দাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি তাপস হোড়। সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ প্রফেসর রীতা দত্তের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই সভায় প্রধান বক্তা ছিলেন ফুলকলি গ্রুপের জিএম এম এ সবুর।

বিশেষ অতিথি ছিলেন লেখক ও কলামিস্ট বাবুল কান্তি দাশ, শিক্ষাবিদ জয়শ্রী পাল এবং ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী। এ ছাড়াও এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, সিটি স্পেশাল ব্রাঞ্চের আবুল কাশেম রকি, আশার আলো মানবিক ফাউন্ডেশনের মো: রুহুল আমিন সালমানসহ চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সংগঠনের স্থায়ী কমিটির সদস্য সুমন চৌধুরী, মোহাম্মদ নুর ও নিহারিকা বিশ্বাস তৌশীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ বসাক, প্রতিষ্ঠাতা হৃদয় দে এবং চিকিৎসক ও সমাজসেবকদের একটি বিশাল প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু তার বক্তব্যে অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।