হাদিসের কথা
নিয়তের ওপর নির্ভর করে কাজ
Printed Edition
উমার রা: বলেন, ‘আমি রাসূল সা:-কে বলতে শুনেছি, ‘যাবতীয় কার্য নিয়ত বা সঙ্কল্পের ওপর নির্ভরশীল। আর মানুষের জন্য তাই প্রাপ্য হবে, যার সে নিয়ত করবে। অতএব যে ব্যক্তির হিজরত (সব দেশত্যাগ) আল্লাহর (সন্তোষ লাভের) উদ্দেশ্যে ও তাঁর রাসূলের জন্য হবে; তার হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের জন্যই হবে। আর যে ব্যক্তির হিজরত পার্থিব সম্পদ অর্জন কিংবা কোনো মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যেই হবে, তার হিজরত যে সঙ্কল্প নিয়ে করবে তারই জন্য হবে।
-বুখারি : ১, ৫৪, ২৫২৯, ৩৮৯৮, ৫০৭০, ৬৬৮৯, ৬৯৫৩, মুসলিম-১৯০৭, তিরমিজি-১৬৪৭, নাসায়ি : ৭৫, ৩৪৩৭, ৩৭৯৪, আবু দাউদ-২২০১