বিআরবি হসপিটালস প্রতিষ্ঠার এক যুগপূর্তি উদযাপন
Printed Edition
বিআরবি হসপিটালসের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্বাস্থ্যসেবায় এক যুগপূর্তি উপলক্ষে রাজধানীর পান্থপথে বিআরবি হসপিটাল জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে। গতকাল প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিআরবি হসপিটালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: পারভেজ রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মো: শামসুর রহমান। প্রতিষ্ঠার এক যুগ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন মিয়া। অনুষ্ঠানে বিআরবি হসপিটালের কনসালট্যান্টবৃন্দ, ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানরা, কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে উন্নত চিকিৎসাসেবা প্রদান করার জন্য বিআরবি হসপিটালসকে ধন্যবাদ জানান। প্রতিষ্ঠার এক যুগে বিআরবি হসপিটাল চিকিৎসা সেবায় মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছে এবং আগামীতেও আরো উন্নত ও মানসম্পন্ন সেবা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এক যুগপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং বিআরবি হসপিটাল সেবা সপ্তাহ ২০২৬, ২৭ এপ্রিল, ২০২৬ পর্যন্ত চলবে। সেবা সপ্তাহে রেডিওলজি বিভাগের সব পরীক্ষার ওপর ২৫% এবং প্যাথলজি টেস্টে ৩০% পর্যন্ত ডিসকাউন্ট প্রদান করা হবে। বিজ্ঞপ্তি।