প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
Printed Edition
সম্প্রতি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বার্ষিক সম্মেলন-২০২৫ কক্সবাজারের লং বিচ হোটেল এ অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: জালালুল আজিম। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সম্মেলনের আহ্বায়ক ও কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব), চন্দ্র শেখর দাস, এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মাহমুদসহ সব প্রকল্প প্রধানরা। সারা দেশ থেকে সফল উন্নয়ন কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দেন। সম্মেলনে ২০২৫ সালের সেরা উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কার দেয়া হয়। সম্মেলনে ২০২৫ সালের ব্যবসা পর্যালোচনা করা হয় এবং ২০২৬ ব্যবসা বর্ষের নির্ধারিত লক্ষ্য ও তা অর্জনের বিভিন্ন দিক আলোচনা ও দিক নির্দেশনা দেয়া হয়। ব্যবসায় সাফল্য অর্জনের ও সর্বোত্তম গ্রাহকসেবা দেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি।