সন্ত্রাসবিরোধী মামলায় চেয়ারম্যান গ্রেফতার

Printed Edition

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার গভীর রাতে মন্ডলপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

পুলিশ জানায়, গত ৭ জুন ধামশ্রেণী ইউনিয়নের টেংরাকুড়া ব্রিজ এলাকায় মোখলেছুর রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ, দেশীয় অস্ত্র প্রদর্শন এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।