অস্ট্রেলিয়ার সম্ভাব্য ১০ মিলিয়ন ডলার ক্ষতি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বক্সিং ডে টেস্ট মাত্র দুই দিনেই শেষ হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এমসিজিতে অনুষ্ঠিত এই ম্যাচে ইংল্যান্ডের দ্রুত জয়ের ফলে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সম্ভাব্য ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় এক কোটি মার্কিন ডলার ।

অতিরিক্ত বোলার-বান্ধব উইকেটে ম্যাচটি তিন দিন আগেই শেষ হয়ে যাওয়ায় বড় ধাক্কা খেয়েছে আয়োজকরা। রোববারের তৃতীয় দিনের জন্য এমসিজিতে ৯০ হাজারের বেশি দর্শকের টিকিট বিক্রি হয়েছিল। এর মধ্যে প্রায় ২০ হাজার ইংলিশ সমর্থকও ছিলেন। কিন্তু খেলা না হওয়ায় বিপুল পরিমাণ টিকিটের টাকা ফেরত দিতে হবে, পাশাপাশি খাবার, পানীয় ও মার্চেন্ডাইজ বিক্রির সম্ভাব্য আয় হারাতে হচ্ছে।